ময়মনসিংহের নান্দাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বী নারীদের মাঝে বস্ত্র ও সিঁদুর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার নান্দাইল মডেল থানা সংলগ্ন কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাপূজা মন্দিরে হতদরিদ্র শতাধিক নারী পূজারিদের মাঝে শাড়ি ও সিঁদুর বিতরণ করা হয়।
নান্দাইল উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ড্রিমার ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে অবসরপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা বাবু দিলীপ রায়ের সার্বিক সহযোগিতায় বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় নান্দাইল উপজেলা বিএনপি নেতা বাবু পল্লব রায়, পূজা উদযাপন কমিটির সভাপতি সৌরভ গাঙ্গুলি, শিক্ষিকা বাবলী দাসসহ পূজারীরা উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন