গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্কের রেলগেটের পাশ থেকে এক শিশুর অর্ধগলিত লাশ পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে।
শনিবার সকালে উপজেলার হাইটেক রেলগেইটের পাশে থেকে রাইহানুল ইসলাম আরাফ (৬) নামের ওই শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
মৃত শিশুটি রাইহানুল ইসলাম (৬) টাঙ্গাইল জেলার গোপালপুর থানার সাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা খন্দকার রাসেলের ছেলে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন