চট্টগ্রামের সন্দ্বীপে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে ২ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার বেলা ১২টায় উপজেলার গুপ্তছড়া রোডে সেনের হাট বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা।
অভিযানে তিনি মনসুর এন্ড ব্রাদার্স ও দিদার এন্ড ব্রাদার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মূল্য তালিকা প্রদর্শন না করা ও ডিমের দাম অতিরিক্ত (জোড়া ৩০ টাকা) করে রাখার কারণে উভয় ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা বলেন, বারবার সতর্কতার পরও কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের অতিরিক্ত দাম রাখছেন। এসব অনিয়মে সজাগ দৃষ্টি রয়েছে, তাদের আইনের আওতায় এনে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হচ্ছে।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন