ভোলার তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটিতে ইত্তেফাক সংবাদদাতা রফিকুল ইসলাম সাদীকে সভাপতি ও জনবাণী প্রতিনিধি এম, এ, হালিমকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় তজুমদ্দিন প্রেসক্লাব হল রুমে সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিমের সঞ্চালনায় ও সহ সভাপতি মহিবউল্যাহ ফিরোজের সভাপতিত্বে উপস্থিত সদস্যগণের মতামতের ভিত্তিতে ২০২৪-২৫ সালের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সাইদুল হক মুরাদ(দৈনিক ভোলার বাণী), সহ-সভাপতি মো. ফারুক(দৈনিক ঢাকা প্রতিদিন),সহ-সভাপতি মনির হোসেন(দৈনিক ভোলার বাণী), যুগ্ম সম্পাদক মো. ইলিয়াছ সানি (দৈনিক আমার সংবাদ), যুগ্ম সম্পাদক মো. শাকিল আহম্মদ( দৈনিক ভোরের ডাক), যুগ্ম সম্পাদক রুবেল চক্রর্বতী(স্বদেশ প্রতিদিন), যুগ্ম সম্পাদক মো. ইব্রাহীম(দৈনিক ভোলা দর্পণ),সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাকিব(বাংলাদেশ সমাচার), সাংগঠনিক সম্পাদক মো. আল মামুন(দৈনিক ভোরের আলো), সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সবুজ (দৈনিক প্রতিদিন বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক কবির হোসেন (দৈনিক মাতৃভূমি), সাংগঠনিক সম্পাদক মো. নিরব খন্দকার (দৈনিক সংবাদ ৭১), সাংগঠনিক সম্পাদক সাগর দত্ত(দৈনিক জনগণের কণ্ঠ), দপ্তর সম্পাদক মো. মহেদেী হাসান (নয়ার্দপণ),অর্থ সম্পাদক সৈয়দ মো. ইউনুস(দৈনিক বরিশাল প্রতিদিন), ক্রীড়া সম্পাদক মো. তানজিল(দৈনিক তৃতীয় মাত্রা),নির্বাহী সদস্য মো. মনিরুজ্জামান(দৈনিক মানব কণ্ঠ),নির্বাহী সদস্য সাদির হোসেন রাহিম (দৈনিক ভোলা টাইমস), নির্বাহী সদস্য সালাউদ্দিন(দৈনিক খবরপত্র), নির্বাহী সদস্য মহিবুল্যাহ ফিরোজ(আমাদের অর্থনীতি), নির্বাহী সদস্য টিটু মজুমদার (দৈনিক দিগন্তর)।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন