সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে বিনেরপোতা অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজ এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা থানার কীর্তিপুর এলাকার আরিজুল গাজী (২৮), সাতক্ষীরা তালা থানার জেঠুয়া গ্রামের আসাদুল ইসলাম ফকির (৫৫) ও তালা থানার সুজন শাহ গ্রামের সেলিম (৩৫)।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করার কাজ চলছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন