আলমডাঙ্গায় থানা পুলিশ ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আলোমতি খাতুন (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে ।
শুক্রবার (০৮ নভেম্বর) রাতে উপজেলার রেল স্টেশন সংলগ্ন গোবিন্দপুর মাঠপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আলোমতি খাতুন স্টেশন পাড়ার আলা উদ্দিনের মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের প্রেক্ষিতে আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের অভিযান চালায় এসআই সৈয়দ ফরহাদ আলীসহ সঙ্গীয় ফোর্স। এসময় গোবিন্দপুর মাঠপাড়ার জাকিরের চায়ের দোকানের সামনে থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আলোমতি খাতুনকে আটক করা হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন