নওগাঁর মান্দায় মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আলম মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আলম মিয়ার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আ. লতিফের সঞ্চালনায় বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ, অধ্যক্ষ মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ মো. বেদারুল ইসলাম, মো. আ. গফুর প্রমুখ উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন