পাবনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে তুষার নামে একাদশ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে পাবনা শহরের খেয়াঘাট বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এ ঘটনা ঘটে এ হত্যাকাণ্ডে তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত তুষার (২০) পাবনা সদরের রাধানগর ময়দানপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে। তুষার এ বছর জুবলী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করে জুবলী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণিতে পড়াশুনা করছিলো ।
সদর থানার (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে আলিয়া মাদরাসার পাশে তুষারকে গলায় ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ৩ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। কারা কি জন্য তাকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন