টাঙ্গাইলের সখীপুরে পুকুরের পানিতে ডুবে তাওহীদ আহমেদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার আন্দি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু তাওহীদ ওই এলাকার মো. শরীফ মিয়ার ছেলে।
শিশুটির দাদা মর্তুজ আলী জানান, দুপুরে শিশু তাওহীদ বাড়ির আঙিনায় খেলা করছিলো। হঠাৎ তাওহীদকে দেখতে না পেয়ে তার মা ও বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর বাড়ির পাশে পুকুরে তাওহীদকে ভাসতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রায়হান ফকির জানান, শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। তারপরও মৃত্যু নিশ্চিত হতে শিশুটির ইসিজি করানো হয়।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন