নওগাঁর মান্দায় ন্যায্য মূল্যে কৃষি পণ্যের দোকান উদ্বোধন করা হয়েছে। আজ (মঙ্গলবার) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার প্রসাদপুর বাজারে উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়ার সভাপতিত্বে এ দোকানের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়াল।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে এদিন বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১৪ টি ইউনিয়নের দরিদ্র মানুষের মাঝে নলকূপ, সেলাই মেশিন, ছাগল-ভেড়া, স্কুল ব্যাগ ও টিফিন বক্স, মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ বিতরণ করেন। পরে কৃষি ঋণ মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন