টাঙ্গাইলের গোপালপুরে ভারতীয় মিডিয়ায় ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও সাম্প্রদায়িক উসকানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সোমবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলার হেমনগর ইউনিয়নের সর্বস্তরের হিন্দু সম্প্রদায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেন।
বিক্ষোভ মিছিলটি হেমনগর বাজার থেকে শুরু হয়ে স্কুল রোড ও গ্রামীন ব্যাংক মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।
সমাবেশে বক্তারা ভারতীয় মিডিয়াকে বাংলাদেশ নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও উসকানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান জানান।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন