মাদারীপুরের কালকিনি পৌর এলাকার পাঙ্গাসিয়া গ্রামের ৪ জন কৃষকের পান বরজ পুড়ে গেছে।
এ ঘটনায় প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার রাত ১টার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ওসমান বেপারী সকালে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে ও স্থানীয়রা জানান, আমরা আমাদের বরজে সারাদিন কাজ করে বাড়ি চলে যাই। রাত আনুমানিক ১টার সময় আমাদের কাছে ফোন আসে আমাদের বরজে আগুন জ্বলছে। তাড়াতাড়ি বরজে গিয়ে অন্যান্যদের সাথে খালের পানি দিয়ে অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনি।
আগুন নেভানোর পর দেখতে পাই ২টি কেরোসিনের শিশি মাটিতে পড়ে আছে। এবং ৫টি স্থানে এক সময়ে আগুন লাগানো হয়েছে যাতে সমস্ত বরজ একসাথে পুড়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- ওসমান বেপারী, আ. রব হাওরাদার, ভাষাই বেপারী, সোহাগ বেপারী। তারা সবাই কালকিনির পাঙ্গাসিয়া গ্রামের বাসিন্দা।
কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নেভানো হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন