মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কৃতিসন্তান ব্যাংকার,আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী,বিশিষ্ট দানবীর ও বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে (REG.NO IV.94/2022) এর উপদেষ্টা আলহাজ্ব আব্দুল করিম সিআইপি সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বৈধপথে রেমিট্যান্স পাঠানোয় তৃতীয় হয়েছেন।
এ ছাড়া তিনি বাংলাদেশ সরকার কর্তৃক পঞ্চম বারের মতো সিআইপি নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) ওসমানী স্মৃতি মিলনায়তনে আলহাজ্ব আব্দুল করিমকে অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল তাঁর হাতে এ ওয়ার্ড তুলে দেন।
আলহাজ্ব করিম সিআইপি বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ডিমাই গ্রামের মফিজ আলী ও নজবুন নেসার সাত সন্তানের মধ্যে তৃতীয়। তাঁর এই অর্জনের জন্য বিভিন্ন সামাজিক ও শ্রেণি পেশার মানুষ অভিনন্দিত করেছেন।
উল্লেখ্য, আব্দুল করিম সিআইপি ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ইতঃপূর্বে বাংলাদেশ সরকার কর্তৃক পাঁচবার রেমিট্যান্স অ্যাওয়ার্ড অর্জন করেন।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন