ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকায় অপরাধ বন্ধে জনসচেতনতামূলক আলোচনা সভা ও ৫০০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০।
শনিবার বিকালে জেলার রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তে এ আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজির আহম্মেদ (বিজিবিএমএস)।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাঁঠালডাঙ্গী কোম্পানি কমান্ডার সুবেদার তরিকুল ইসলাম, জগদল সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার মোতালেব হোসেন, জগদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ আলী, ইউপি সদস্য আব্দুস সাত্তার, জগদল মসজিদের ইমাম মোজ্জামেল হকসহ আরো অনেকে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন