বছরের প্রথম দিনে একযোগে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয়েছে বই উৎসব।
বুধবার সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে এ উৎসব শুরু হয়।
এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ভূঞাপুরের সকল প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ছাত্র-ছাত্রীর হাতে নতুন বই তুলে দেয়া হয়।
নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন শিক্ষার্থীরা।
অপরদিকে মাধ্যমিক পর্যায়ের সপ্তম ও নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের হাতে ৩টি করে নতুন বই তুলে দেয়া হলেও বই পায়নি ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা।
তবে ২০ জানুয়ারির মধ্যে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন