মতলব উত্তরের মধ্য ইসলামাবাদ ফোরকানিয়া মাদরাসার ছাত্রছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মাদরাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বই বিতরণ করা হয়।
ইসলামিক চিন্তাবিদ মুফতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা ইউসুফের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান।
বিশেষ অতিথি ছিলেন- মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন আমু, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরোগী মো. জহির খান, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল হালিম সরকার রিঙ্কু, সাবেক মেম্বার দুলাল দর্জি।
বক্তব্য দেন মোহাম্মদ সালাম মেম্বার, মো. আল আমিন মেম্বার প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন