কুড়িগ্রামে ট্রাই ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা সদরের বিভিন্ন বস্তুী এলাকার দুই শতাধিক দরিদ্র ও শীতকাতর মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক ইউনুস আলী, সদস্য সচিব আশরাফুল হক রুবেল,চ্যানেল আই প্রতিনিধি শ্যামল ভৌমিক, সমাজকর্মী ও সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস,শাহানুর রহমান, সাংবাদিক রেজাউল করিম রেজা, কবি বাদশাহ সৈকত, ওয়াহিদুজ্জামান তুহিন, ফিরোজ আলম মনু, মিজানুর রহমান,ফজলুল করিম ফারাজী প্রমুখ।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন