কুমিল্লার বরুড়া পৌরসভায় তরুণদের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় বরুড়া পৌরসভা মিলনায়তনে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভা প্রশাসক নু-এমং মারমা মংয়ের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা।
উপস্থিত ছিলেন, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ মাসুদ মজুমদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নুর মোহাম্মদ শামীম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া।
এ সময় বক্তব্য দেন- বরুড়া পৌরসভা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোস্তাকিন পাটোয়ারী, তৌকির আলম পাবেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার প্রধান সহকারী সগির হোসেন, দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. শরীফ উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন