মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক, মরহুম আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার নান্দাইলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামসুল ইসলাম শামসের তত্ত্বাবধানে মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনায় নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য সাবেক পৌর মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল ও উপজেলা বিএনপি পৌর বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবকসহ অঙ্গ অসহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মো. শফিকুল ইসলাম সবুজ মুন্সি।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন