পটুয়াখালীর বাউফলে অটোরিকশা চালক সুজন হাওলাদার হত্যা মামলায় গ্রেপ্তার এনামুল হক সিপাহি ও জিহাদ মুন্সির মুক্তির এবং হত্যার ঘটনায় জড়িত মূল অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার বিকাল সাড়ে ৫টায় কনকদিয়া ইউনিয়নের স্যার সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসীর দাবি, সুজন হত্যার ঘটনার সময় এনামুল ও জিহাদ ঘটনাস্থল থেকে ৫ কিলোমিটার দূরে কনকদিয়া বাজারে উপস্থিত ছিলেন। তারা রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের স্বীকার হয়েছে। তাই এই মামলায় তাদের আসামি করা হয়েছেন। দ্রুত তাদের মুক্তির দাবি জানিয়েছেন এবং হত্যায় জড়িত প্রকৃত আসামিদের বিচারের দাবিও জানান এলাকার সাধারণ মানুষ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন