তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানী কাউনিয়ার তিস্তা সেতু পাড়ে অনুষ্ঠিত হয়েছে।
গণশুনানীতে তিস্তা পাড়ের মানুষ তাদের দুঃখ-দূদর্শার কথা দুই উপদেষ্টাকে জানিয়েছেন।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব।
রংপুরের জেলা প্রশাসক মো. রবিউল ফয়সালের সভাপতিত্বে বক্তব্য দেন- কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক, বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. আতিক মোজাহিদ, আবু সাঈদ লিয়ন, একে এম মমিনুল হক, আলহাজ্ব এমদাদুল হক ভরসা, অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন