পটুয়াখালীর বাউফলে যৌথবাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগসহ যুবলীগের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার সূর্যমণি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম (৩৫), কালিশুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বজলু শিকদার (৫০) ছাত্রলীগের কালিশুরী ইউনিয়নের সাবেক সভাপতি সোহাগ মৃধা (৩০), পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রিয়াজ হাওলাদার (৩৮) এবং নাজিরপুর ইউনিয়নের নিজ তাতেরকাঠী গ্রামের মোতালেব মৃধার ছেলে আওয়ামী লীগ কর্মী ছালাম মৃধা (৫২)।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ (সোমবার) আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ওসি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন