ঝালকাঠির নলছিটিতে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান ছালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম।
তিনি জানান, সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান ছালামের বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন