কুষ্টিয়ায় স্কুলের সামনের সড়কে বালুবাহী ট্রলির চাপায় শিক্ষার্থী নিহত

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া: প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০১:৩৩ পিএম
কুষ্টিয়ায় স্কুলের সামনের সড়কে বালুবাহী ট্রলির চাপায় শিক্ষার্থী নিহত

কুষ্টিয়ার চৌড়হাস এলাকায়  প্রতিতী বিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় বালুবাহী ট্রলির চাপায় ইব্রাহীম আলী(০৬) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। 

এই ঘটনায় আনোয়ারা খাতুন নামের আরো একজন গুরুত্বর আহত হয়েছেন। আনোয়ারা খাতুন ইব্রাহীমের দাদী। তারা দুজনে স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন।

রোববার (১৬ ফ্রেব্রুয়ারি) সকাল ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চৌড়হাস প্রতিটি বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

নিহত ইব্রাহীম কুষ্টিয়ার মিরপুর উপজেলার অঞ্জন-গাছি গ্রামের আহসান হাবীবের পুত্র। বাবার কর্মসূত্রে তারা বটতৈল বিসিক এলাকায় বসবাস করতো।

স্থানীয়দের বরাত দিয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ আল মামুন   জানান, প্লে-গ্রুপের শিক্ষার্থী ইব্রাহীমকে নিয়ে তার দাদী আনোয়ারা খাতুন প্রতিদিনে মতো প্রতিতী বিদ্যালয়ে আসছিলেন। বিদ্যালয়ের সামনে এসে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রলী দুইজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইব্রাহিমের মৃত্যু হয়। স্থানীয়রা আনোয়ারাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কা জনক।  

এদিকেই স্কুলের সামনে ক্ষুব্ধ জনগণ ও অভিভাবকেরা ও ট্রলিতে আগুন দেয় এবং সড়ক অবরোধ করে, পরে হাইওয়ে পুলিশ এসে ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনে।

কুষ্টিয়া মডেল থানার ওসি বলেন, এই ঘটনায়  ঘাতক ট্রলিটিকে হেফাজতে নেয়া হয়েছে, চালককে  আটকের জন্য চেষ্টা চলছে।

বিআরইউ