ফরিদপুর সালথায় অবস্থিত সালথা দাখিল মাদ্রাসার এডহক কমিটি গঠন করা হয়েছে। যেখানে সভাপতি হিসেবে মো. মাসুদুর রহমান ও সদস্য সচিব হিসাবে অত্র প্রতিষ্ঠানের সুপার মাওলানা তাওফিকুর রহমানকে রাখা হয়েছে। মো. মাসুদুর রহমান পেশায় একজন দলিল লেখক।
মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা এর প্যাডে উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মো. আব্দুর রশিদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
বামশিবো/প্রশা/231251342492/104950/নথি নং-20 স্মারক মূলে গর্ভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯-এর ৩৯ প্রবিধান অনুসারে ৬ মাসের জন্য এই কমিটি অনুমোদন করা হয়েছে মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উক্ত কমিটির সাধারণ শিক্ষক সদস্য হিসেবে সোহেল রানা ও অভিভাবক সদস্য হিসেবে মো. বাবুল মোল্যার নাম রয়েছে।
উল্লেখ্য, সালথা দাখিল মাদ্রাসা ২০০৪ সালে স্থাপিত হয় এবং সর্বশেষ ২০২২ সালে এমপিওভুক্ত করা হয়।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন