কক্সবাজারের পেকুয়ায় খুন, ডাকাতি ও অস্ত্র আইনে দায়ের করা সাতটি মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মুহাম্মদ ইউনুস ওরফে বাইট্টা ইউনুস (৪০)। তিনি উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বিলহাসুরা এলাকার মৃত বশির আহমদের ছেলে।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে পেকুয়া থানা পুলিশ তার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, “গ্রেপ্তার হওয়া ইউনুস আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে খুন, ডাকাতি ও অস্ত্র আইনে সাতটি মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।”
তিনি আরও জানান, এসআই পল্লব ঘোষ ও এসআই সুনয়ন এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন