সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অমল তালুকদার (৪৫) পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন।
রোববার বিকালে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে মাদরাসা মার্কেটের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।
অমল তালুকদার মধ্যনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মধ্যনগর থানার তদন্তকারী কর্মকর্তা, সিনিয়র এসআই মো. আসাদ ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর তাকে আজ আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন