ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বজ্রপাতে আলতাফুর রহমান (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলতাফুর রহমান ওই গ্রামের মৃত ভূবন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন দুপুরে আলতাফুর রহমান বাড়ির পাশের মাঠে ধান কাটার কাজ করছিলেন। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বিদ্যুৎ চমকানো শুরু হলে তিনি ধানের আঁটি মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন।
এই সময় বজ্রপাত হলে বজ্রাঘাতে তার মাথার একটি অংশ পুড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লেহেম্বা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড (ইউপি) সদস্য আব্দুল মালেক বলেন, “মাঠে ধান কাটার কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু ঘটে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন