ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফের আওতায় চাল বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল থেকে ইউনিয়ন পরিষদ ভবনে কার্ডধারী জেলেদের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।
মৎস্য অধিদপ্তরের বরাদ্দ অনুযায়ী, এপ্রিল ও মে—এই দুই মাসের জন্য প্রতি জেলেকে ৮০ কেজি করে চাল প্রদান করা হয়। বড়মানিকা ইউনিয়নে মোট নিবন্ধিত জেলের সংখ্যা ৩ হাজার ৭১১ জন হলেও, এ পর্যায়ে ২ হাজার ১০০ জন জেলের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান, বড়মানিকা ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন হায়দার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও ট্যাগ অফিসার ননী গোপাল বাড়ৈ, বড়মানিকা ইউপি প্রশাসক মো. কালিমুল্লাহ এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যবৃন্দ।
সঠিক কার্ডধারী জেলেরা নির্ধারিত চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রশাসন ও চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন