যশোরের অভয়নগরে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে অভয়নগর উপজেলা শাখার আয়োজনে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা শাখার সভাপতি ফিরোজ আলম মহলদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ এবং খুলনা জেলা শাখার সভাপতি এস এম কামরান হাসান।
মতবিনিময় সভার সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম ওয়ালিয়ার রহমান।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন