কুমিল্লা সিটি কর্পোরেশনের নাগরিক বাজেট ২০২৫-২০২৬ অর্থবছর উপলক্ষে ‘সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটি (সিএলসিসি)’ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক সাইফ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন।
সভায় আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন-উদ্দিন চিশতী, নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁইয়া, দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আবুল কাশেম হৃদয় এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সভায় নাগরিক অংশগ্রহণের ভিত্তিতে স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাজেট প্রণয়ন, নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়ন বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা ও পরিকল্পনা উপস্থাপন করা হয়। কর্মকর্তারা আগামী অর্থবছরে নাগরিকদের চাহিদা ও অগ্রাধিকারের ভিত্তিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন