২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে পলাশ উপজেলায় ২,১৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার এ কর্মসূচির উদ্বোধন করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবক্কর সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু জাফর মো. সালেহউদ্দিন, শারমিন আক্তার এবং উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারা।
এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন সহায়তা ও পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন কর্মকর্তারা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন