কুমিল্লার দেবিদ্বারে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে 'কুমিল্লাস্থ আমরা ফতেহাবাদ ইউনিয়নবাসী' সংগঠনের উদ্যোগে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ নায়েব আলী কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সমকালের কুমিল্লা জেলা প্রতিনিধি মো. কামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা এইচ এম ছাদির হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি জসিম উদ্দিন, জসিম উদ্দিন এনাম, সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মুন্সি, দৈনিক কালের কণ্ঠর কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি মো. শাহিন আলম, কলেজের প্রভাষক আনোয়ার হোসেন তুহিন, সাইচাপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সালাউদ্দিন, খলিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির আহমেদ ও স্থানীয় ব্যবসায়ী শরিফুল ইসলাম।
অনুষ্ঠান শেষে মহানগর ব্লাড ব্যাংকের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন অতিথিরা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন