সিদ্ধিরগঞ্জে তাঁতীলীগ, শ্রমিকলীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৪:০৫ পিএম
সিদ্ধিরগঞ্জে তাঁতীলীগ, শ্রমিকলীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযানে তিনজন রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন— সিদ্ধিরগঞ্জ থানা তাতী লীগের সভাপতি লায়ন মো. ইউসুফ মাসুদ (৪২), সিদ্ধিরগঞ্জ ৩ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি সেলিম খান (৬০), সিদ্ধিরগঞ্জ ৭ নং ওয়ার্ড যুবলীগ নেতা মাজহারুল ইসলাম সোহেল (৩৫)।

বুধবার রাতে পুলিশ এই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

ওসি জানান, গ্রেপ্তার দুইজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজারভুক্ত আসামি। অপরজনের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার বিকালে তাদের আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জ থানা তাতী লীগের সভাপতি লায়ন ইউসুফ মাসুদ সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক নাসিকের সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর মতিউর রহমান মতির ভাগিনা। 

ইএইচ