তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৫:২৭ পিএম
তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে সাতক্ষীরার তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার।

তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন খুলনার কোর্ট পরিদর্শক অন্তর মজুমদার অন্তু, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা ও সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মকবুল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দিন, সহ-সভাপতি সাংবাদিক গাজী জাহিদুর রহমান, গুলশান আরা, শিক্ষক সদস্য মো. সাইফুল্লাহ ও রুপা রানী পাল প্রমুখ।

তালা উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।

ইএইচ