সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বর্ষীয়ান রাজনীতিবিদ নাছির উদ্দিন চৌধুরীর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থানীয় নেতারা। তারা বলেন, দিরাই-শাল্লার আপামর জনসাধারণের আস্থার প্রতীক নাছির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। তার নেতৃত্বকে বিভক্ত করার কোনো ষড়যন্ত্র সফল হবে না।
বক্তারা আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নাছির উদ্দিন চৌধুরীকে বিজয়ী করতে হবে। তার বিজয়ের মাধ্যমে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সুনামগঞ্জ-২ আসন উপহার দেওয়া হবে।
রোববার সকাল ১১টায় থানা রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
সভার আয়োজন করে দিরাই উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী।
পরিচালনা করেন দিরাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অশোক তালুকদার, দিরাই পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইফতেখার আহমেদ চৌধুরী নাবিল, কামরুল ইসলাম, সুমন মিয়া, সুকেশ দাস, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাফিজ, জাকারিয়া হোসেন, দিরাই উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার, দিরাই পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুহেল তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজীব রশীদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন দিরাই উপজেলা, পৌরসভা ও নয়টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন