রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের হালিমপুর গ্রামে বিদ্যুৎবঞ্চিত মানুষের জন্য সোলার বিতরণ করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)।
সোমবার মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি’র উপস্থিতিতে স্থানীয় কারবারি সাধন চন্দ্র চাকমার হাতে সোলার প্যানেল হস্তান্তর করা হয়।
বিতরণকৃত সোলার প্যানেলের মধ্যে ছিল— ১০০ ওয়াটের একটি প্যানেল, ৬০ এমপিআর ব্যাটারী, তার, কন্ট্রোল বক্স ও কন্ট্রোল ক্যাবল। পাহাড়ি ও দুর্গম এই গ্রামটি দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত ছিল। স্থানীয়রা জানিয়েছেন, এই সোলার প্যানেল তাদের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করবে।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “জনগণের নিরাপত্তার পাশাপাশি মারিশ্যা জোন বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এই ধরনের কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন