ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশ উপলক্ষে বিএনপির সংবাদ সম্মেলন

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৪:১২ পিএম
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশ উপলক্ষে বিএনপির সংবাদ সম্মেলন

ময়মনসিংহে আগামী ৩০ আগস্ট (শনিবার) বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের আয়োজনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, এড. এম এ হান্নানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও স্বার্থ রক্ষায় বিএনপি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। তাদের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় এ জাতীয় প্রতিনিধি সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, আসন্ন সমাবেশে সারা দেশ থেকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

ইএইচ