সুনামগঞ্জের দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুর ১২টায় মুসলিম শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবালের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মো. জিতু মিয়া, গোলাম মোস্তফা সরদার রুমি, আবু হেনা, আনোয়ার হোসেন, জেসমিন আক্তার ও তানভীর আল জামান। কোরআন তিলাওয়াত করেন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সামিহা রহমান ও ফাহমিদা ফাইজা চৌধুরী।
প্রধান শিক্ষক জাফর ইকবাল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর আগমনের আগে সমাজে অন্ধকার, কুসংস্কার, অন্যায় অবিচার এবং নারীর প্রতি অবমাননা ছিল সর্বত্র। এমন এক সময়ে আল্লাহ পাক তাঁকে দুনিয়াতে রহমত হিসেবে প্রেরণ করেন। তিনি সত্য ও ন্যায়ের প্রদীপ হয়ে পৃথিবীতে আগমন করেন এবং আমাদের জীবনের আদর্শ ও নৈতিক দিকনির্দেশনা প্রদান করেছেন। তাঁর জীবন চরিত্র অনুসরণ করলে আমরা দুনিয়া ও আখেরাতে শান্তি অর্জন করতে পারব। আমাদের প্রতিটি ক্ষেত্রে তাঁর আদর্শ বাস্তবায়ন করতে হবে, কোরআন ও হাদীসের আলোকে নিজেদের জীবন পরিচালনা করতে হবে।”
আলোচনার পর সহকারী শিক্ষক আব্দুল কাদির মিলাদ ও দোয়া পরিচালনা করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন