ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারীতে ইউনিয়ন দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের আশা কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন নীলফামারী সদর উপজেলা সভাপতি হাফেজ মুস্তাকিম বিল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগীয় এবং নীলফামারী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মাহাবুবুর রহমান নাহিয়ান।
অন্যান্য উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা সভাপতি মুহাম্মদ ইয়াছিন আলী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনিছুর রহমান, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাঈমুন ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ জেলা সভাপতি মাওলানা বদরুল ইসলাম, জাতীয় সংসদ সদস্য প্রার্থী (সৈয়দপুর-কিশোরগঞ্জ) মুহাম্মদ শহিদুল ইসলাম, সংসদ সদস্য প্রার্থী (ডোমার-ডিমলা) মাওলানা মুহাম্মদ আব্দুল জলিল, সংসদ সদস্য প্রার্থী (জলঢাকা) মুহাম্মদ আমজাদ হোসেন সরকার, জেলা যুব আন্দোলন সভাপতি মুহাম্মদ মামুন ইসলাম, ছদর দ্বীনি সংগঠন মাওলানা আব্দুল কাদের, জেলা শ্রমিক আন্দোলন সভাপতি মুহাম্মদ লুতফর রহমান, জেলা ছাত্র আন্দোলন সভাপতি মুহাম্মদ জাকারিয়া হোসেনসহ ইউনিয়নের অন্যান্য নেতা-কর্মীরা।
প্রধান অতিথি মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “সংস্কারের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে এবং সদর উপজেলা ইসলামী আন্দোলনের সকল নেতাকর্মী ও সমর্থককে একত্রিত হতে হবে। বিগত সরকারের সময়ে নির্বাচনের ব্যবস্থাপনা গ্রহণযোগ্য ছিল না, তাই সকলকে সজাগ থাকতে হবে।”
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনগুলোকে শক্তিশালী করতে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন