নীলফামারীতে যাবজ্জীবন সাজা শেষে মুক্তিপ্রাপ্ত বন্দী পেলেন ইলেকট্রিক ভ্যান

আল-আমিন, নীলফামারী প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৫:০৬ পিএম
নীলফামারীতে যাবজ্জীবন সাজা শেষে মুক্তিপ্রাপ্ত বন্দী পেলেন ইলেকট্রিক ভ্যান

নীলফামারী জেলা কারাগার থেকে যাবজ্জীবন সাজা শেষে মুক্তিপ্রাপ্ত বূদাড়ু মাহমুদকে উপার্জনের সুবিধার্থে একটি ইলেকট্রিক ভ্যান প্রদান করা হয়েছে। ভ্যা

ন প্রদান অনুষ্ঠান আয়োজন করে অপরাধী সংশোধন ও পূর্ণবাসন সমিতি, সমাজসেবা অধিদপ্তর, নীলফামারী ও নীলফামারী জেলা কারাগার।

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান মুক্তিপ্রাপ্ত বন্দীর হাতে ইলেকট্রিক ভ্যানের চাবি তুলে দেন। 

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম, সমাজসেবা বিভাগের প্রবেশন কর্মকর্তা ফরহাদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

এই উদ্যোগের মাধ্যমে মুক্তিপ্রাপ্ত বন্দী সমাজে পুনঃপ্রবেশ করে স্বাবলম্বী হয়ে জীবিকা নির্বাহ করতে পারবেন।

ইএইচ