কাউনিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৫:৩৭ পিএম
কাউনিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ

রংপুরের কাউনিয়ায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোছা. তানিয়া আকতার, অতিরিক্ত কৃষি অফিসার মল্লিকা রানী রায়, কৃষি সম্প্রসারণ অফিসার আজমাইন মুশতারী ও মো. আবু সাহেদ।

উপজেলার মোট ১৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে প্রদান করা হয় ৫ কেজি মাসকলাই বীজ, ৫ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার।

ইএইচ