বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি

মো. হৃদয় খান, নরসিংদী প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৭:৩৩ পিএম
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকালে চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভা শেষে সন্ধ্যায় বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহি বক্তব্য রাখেন।

এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

ইএইচ