নরসিংদীতে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ, স্ত্রী আটক

মো. হৃদয় খান, নরসিংদী প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৩:৪৮ পিএম
নরসিংদীতে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ, স্ত্রী আটক

নরসিংদীর শিবপুর উপজেলার মুনসেফের চর এলাকায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১১টার দিকে। আহত ব্যক্তি মো. হাসান মোল্লা (২৮), পুটিয়া ইউনিয়নের মুনসেফের চর পশ্চিমপাড়ার শফিজ উদ্দিন মোল্লার ছেলে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, “মো. হাসান মোল্লা ট্রাক ড্রাইভার হিসেবে গাড়ির ডিউটি শেষে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার স্ত্রী তানিয়া আক্তার কৌশলে তার পুরুষাঙ্গ কেটে ফেলেন। হাসানের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে এবং মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।”

ওসি জানান, এলাকাবাসী স্ত্রীকে আটক করেছেন এবং তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এখনো কোনো লিখিত অভিযোগ করা করা হয়নি। অভিযোগ এলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ