নাগেশ্বরীতে কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৫:০৫ পিএম
নাগেশ্বরীতে কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে চরাঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের মাসকলাই প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন চত্বরে চরাঞ্চলীয় ৯টি ইউনিয়নের ২০০ কৃষকের মধ্যে এই বীজ ও সার বিতরণ করা হয়।

উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।

প্রত্যেক কৃষককে ৫ কেজি করে মাসকলাই বীজ, ৫ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ হোসাইন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বদরুল আলম প্রমুখ।

কৃষকরা জানান, এই বীজ ও সার বিতরণ তাদের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে এবং আগামী সিজনে ভালো ফসল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইএইচ