আ‍‍`লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান তুলিপ গ্রেপ্তার

রায়হান জামান, কিশোরগঞ্জ প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৬:২৯ পিএম
আ‍‍`লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান তুলিপ গ্রেপ্তার

কিশোরগঞ্জের নিকলী হাওরের আলোচিত যুবরাজ খ্যাত সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে ঢাকার তেজগাঁও জোন এলাকা থেকে ডিবি পুলিশের একটি টিম তাকে আটক করে।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা পুলিশ এখনও স্পষ্টভাবে জানায়নি। এছাড়া তাকে নিকলী থানায় আনা হবে কি না, তাও নিশ্চিত নয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তুলিপের বিরুদ্ধে নিকলী থানায় একাধিক মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

স্থানীয়দের দাবি, পিতা বোরহান উদ্দিনের মৃত্যুর পর চেয়ারম্যান ও ছাত্রলীগের সভাপতি থাকাকালীন সময়ে তিনি নানা অনিয়মের মাধ্যমে এবং দলীয় প্রভাব খাটিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। এ নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে গুঞ্জন রয়েছে।

ইএইচ