জামালপুরের সরিষাবাড়ীতে পুকুরে পড়ে ওমর ফারুক (৫ বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের পেরীআটা এলাকায় এই ঘটনা ঘটে। শিশু ওমর ফারুক ওই এলাকার মো. মনির হোসেনের ছেলে।
পরিবারের বরাত দিয়ে জানা যায়, নিহত শিশু মনির হোসেনের তৃতীয় সন্তান। সে সকালে খেলনা গাড়ি নিয়ে বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ খেলতে খেলতে গাড়ি চালিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরে প্রতিবেশীরা দেখতে পান শিশুটি পানিতে ভেসে আছে। শিশুটিকে উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মনির হোসেন বলেন, "বাড়ির ভেতরেই খেলা করছিলো ছেলেটি। হঠাৎ আমাদের নজরের বাইরে পুকুরের পানিতে পড়ে যায়।"
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন