হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নেত্রকোণায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান সভাপতিত্ব করেন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার সঞ্চালনা করেন।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, নেত্রকোণা সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন শাহরিয়ার, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম হিলালী, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা কৃষক দলের সভাপতি সালাহ উদ্দিন খান মিল্কী, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার দাস, জেলা আনসার কমান্ডার জিন্নাতুল ইসলাম, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম, র্যাব-১৪ এর ডিএডি জুলহাস, পল্লী বিদ্যুতের জিএম আকরাম হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. তৌহিদুর রহমান, জেলা হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসেন, জেলা খেলাফত মজলিসের নেতা মাওলানা মফিদুর রহমান, নেত্রকোণা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু লিটন পণ্ডিতসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা।
অপরদিকে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে বিকাল ৩টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলামের সঞ্চালনায় সভায় জেলার দশ উপজেলার ওসি এবং পূজা উদযাপন কমিটির নেতারা অংশ নেন। সভায় শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন