নওগাঁর পোরশায় গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার নিতপুর ইউনিয়নের বিষ্ণপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল ইসলাম।
দেশ রক্ষায় কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পোরশা কার্যালয়ের আয়োজনে ৭ সেপ্টেম্বর থেকে ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে এলাকার ৫৪ জন পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন এবং মৌলিক প্রশিক্ষণ শেষে সনদপত্র পান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাহাদৎ মোহাম্মদ এনামুল হক, আনসার ভিডিপি প্রশিক্ষক ইসরাত জাহান ও সাইকুল ইসলাম।
সনদপত্র বিতরণ শেষে ইউএনও রাকিবুল ইসলাম বিষ্ণপুর দাখিল মাদ্রাসা এবং তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন পরিদর্শন করেন। তিনি শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন এবং অভিভাবকদের শিক্ষার প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।
তিনি বলেন, “উপজেলার শিক্ষার হার বৃদ্ধিতে অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং সন্তানকে সম্পদ মনে করে যত্ন নিতে হবে। এতে তারা বুঝবে, শিক্ষায় বিনিয়োগ করলে ফল মিলবে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন