কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেনকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার বিকাল ৩টায় উপজেলার সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ, রইচ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ মিয়া এবং উপজেলার সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন